রোনালদোর ফিট থাকার রহস্য উন্মোচন

রোনালদোর ফিট থাকার রহস্য উন্মোচন

ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স কেবল একটি সংখ্যা। ৪০ বছর বয়সেও তিনি একজন তরুণের মতো ফিট। তার এই ফিট থাকার পেছনের রহস্য হলো খাদ্যাভাস ও পরিশ্রম। রোনালদো নিজেই জানালেন এই কথা।

ইউটিউবে ‘হুপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, ফিট থাকতে ঠিক কী কী করেন তিনি। শরীরচর্চার পাশাপাশি খাওয়া ও ঘুমকে গুরুত্ব দেন রোনালদো। তিনি বলেন, ‘আমি কখনও এক জায়গায় বসে থাকতে পারি না। সারাক্ষণই হেঁটে বেড়াই। কখনও জর্জিয়া, আবার কখনও সন্তানদের সঙ্গে।’

বিজ্ঞাপন

রোনালদো আরও বলেন, ‘দিনে অন্তত ১৭ হাজার পা হাঁটি। ফুটবল খেললে সেটা আরও বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাওয়া ও ঘুম। আমার শরীরে যেটা প্রয়োজন সেই অনুযায়ী খাই। দিনে অন্তত সাড়ে ৯ ঘণ্টা ঘুমাই। না ঘুমালে শরীর তরতাজা থাকবে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন