ব্যাটে বলে বাংলাদেশের সিলেট জয়

ব্যাটে বলে বাংলাদেশের সিলেট জয়

চতুর্থ দিনের শুরুতে যেই জয়ের আশায় ছিল বাংলাদেশ। সেটা দীর্ঘায়িত হয়েছে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত। শেষ পর্যন্ত ব্যাট-বলে দারুণ পারফর্ম করে আয়ারল্যান্ডকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টেস্ট ইতিহাসে চতুর্থ বারের মতো ইনিংস ব্যবধানে জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।

সিলেটে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে, ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট হয় ২৫৪ রানে। তাতেই ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

আইরিশদের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি ৫২ রান আসে অ্যান্ডি ম্যাকব্রাইনের ব্যাটে। এছাড়া ৪৩ রান করেন ওপেনার পল স্টার্লিং। তাদের এই রান যথেষ্ট ছিল না ইনিংস ব্যবধান এড়ানোর জন্য। তাতে হারতে হয়েছে তাদেরকে।

সিলেটের দ্বিতীয় ইনিংসে সবসময়ই থাকে স্পিনারদের দাপট। সেই দাপটটা বেশ ভালোভাবেই দেখিয়েছে অভিষিক্ত হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে হাসান মুরাদ ৬০ রানে নেন ৪ উইকেট। তাইজুলের শিকার ছিল ৮৪ রানে তিন উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন