ক্রিকেটেও ‘হামজা’কে খুঁজছেন আকরাম

ক্রিকেটেও ‘হামজা’কে খুঁজছেন আকরাম

বৈশ্বিক আসর থেকে দ্বিপাক্ষিক সিরিজÑচিত্রনাট্য যেন একই। বাংলাদেশে ক্রিকেট দলের বাজে পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারে ক্রিকেটারদের সমালোচনায় মেতেছেন ক্রীড়াপ্রেমীরা। ধীরে ধীরে ক্রিকেটে আগ্রহ যেন হারিয়ে ফেলছেন ভক্ত-সমর্থকরা। দেশের ক্রিকেটের অবনতির কারণ কী? বিসিবি পরিচালক আকরাম খান দেখছেন হামজা চৌধুরীর মতো আইকন খেলোয়াড়ের অভাব।

বিজ্ঞাপন

মিরপুর শের-ইবাংলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আপনি যদি পারফর্ম না করেন, তাহলে তো প্রভাব পড়বেই। এটা এখন না হোক, পরে হবে। একটি দেশে আইকন অনেক গুরুত্বপূর্ণ। ফুটবলে হামজা এসেছে, এতে আগের তুলনায় অনেক জনপ্রিয়তা বেড়েছে, আগ্রহ বেড়েছে। আমার মেয়েও গেছে খেলা দেখতে।’

উন্নতি করতে না পারলে ক্রিকেটে অনুরাগীদের আগ্রহ কমবে- এমন আশঙ্কাই করছেন আকরাম, ‘এ ধরনের আইকন খুব গুরুত্বপূর্ণ। যখন সাকিব, তামিম, মুশফিক ছিল, তখন কিন্তু আমাদেরও আগ্রহ বেড়েছে। দলও ভালো পারফর্ম করেছে। দল যদি খারাপ করে, তাহলে তো প্রভাব পড়বেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন