নিষেধাজ্ঞার হুমকিতে ভারত

নিষেধাজ্ঞার হুমকিতে ভারত

৩ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞার হুমকিতে পড়েছে ভারতীয় ফুটবল। ইতোমধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সতর্কবার্তা দিয়েছে এশিয়া ফুটবল ফেডারেশন (এএফসি) ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

সংবিধান সংশোধনের জন্য দীর্ঘদিন ধরেই এআইএফএফকে বার্তা দেওয়া হচ্ছিল। কিন্তু সেটা মানেনি সংস্থাটি। নতুনকরে ভারতীয় ফুটবলের অভিভাবক সংস্থাকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে এআইএফএফকে নিজেদের কাজ করতে বলা হয়েছে। অন্যথায় ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করবে ফিফা।

বিজ্ঞাপন

নিষিদ্ধ হলে ভারত জতীয় দল এবং দেশটির কোনো ক্লাব আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে না। এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ২০২২ সালে আগস্টে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা।

ওই চিঠিতে বলা হয়, ‘এই সময়সীমার মধ্যে সবকিছু ঠিক না হলে আর বিকল্প কিছু করার থাকবে না। বিষয়টি তখন ফিফার সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার কাছে চলে যাবে। তাই এআইএফএফকে এই বার্তা মানতে হবে। সেই সঙ্গে ফিফা ও এএফসির সদস্য হিসেবে অধিকার রক্ষার জন্য দ্রুত এই বার্তার প্রতি সাড়া দিতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন