আর্জেন্টিনার ফুটবল শিখল বাংলাদেশের কিশোররা

আর্জেন্টিনার ফুটবল শিখল বাংলাদেশের কিশোররা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের পাশে আজ বুধবার অ্যাস্ট্রো টার্ফ মাঠে হয়েছে ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক-২০২৬’। এই ফুটবল ক্লিনিকের তত্ত্বাবধানে ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল। এ আয়োজনের মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পায় বাংলাদেশের ৪০ ক্ষুদে ফুটবলার। তাদের সঙ্গে ৯০ মিনিটের ট্রেনিং সেশনে অংশ নেন বাফুফে কোচিং স্টাফরাও। ফুটবল ক্লিনিকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন)। আর্জেন্টিনা প্রতিনিধিদলে ছিলেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ডিরেক্টর মার্টিন তুলা এবং স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো। এরই মধ্যে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। বাংলাদেশে একটি ফুটবল একাডেমি করতে চায় লিওনেল মেসির দেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন