সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। যদিও সাদা পোশাকের সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়নি এই পেসারের। পেস অ্যাটাকে নাহিদ রানা ও হাসান মাহমুদের পাশাপাশি খালেদ আহমেদকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, নিক ওয়েলচ, শন উইলিয়ামস (অধিমায়ক), ক্রেইগ আরভিন, ওয়েলসে মাধেভেরে, নাইশা মায়াভো, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নাইয়োচি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

