দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার চমক

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার চমক

শেষ ওভারে জয়ের জন্য নামিবিয়ার দরকার ছিল ১১ রান। প্রথম ৫ বলে আসে ১০ রান, শেষ বলে দরকার পড়ে ১ রান। আন্দিলে সিমেলানকে মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েই উল্লাসে মেতে উঠলেন জেইন গ্রিন। নামিবিয়ায় প্রথমবার খেলতে এসেই ৪ উইকেটে হারল দক্ষিণ আফ্রিকা।

আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের চতুর্থ কীর্তি গড়ল নামিবিয়া। এর আগে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। আর দক্ষিণ আফ্রিকা এনিয়ে দ্বিতীয়বার কোনো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ১৩ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে লক্ষ্য তাড়ায় নেমে দলের জয় নিয়ে ফেরা গ্রিন ১ ছক্কা ও ২ চারে ২৩ বলে করেন ৩০ রান। তবে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রুবেন ট্রাম্পেলমান। ২৮ রানে ৩ উইকেট নেওয়া এই পেসার পরে ব্যাট হাতেও করেন ৮ বলে ১১ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে স্মিথের সর্বোচ্চ ৩১ রানের সঙ্গে হারমানের ২৩ ও প্রিটোরিয়াসের ২২ রান ভরে করে মোটামুটি লক্ষ্য দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা :
২০ ওভারে ১৩৪/৮ (স্মিথ ৩১, হারমান ২৩, প্রিটোরিয়াস ২২; ট্রাম্পেলমান ৩/২৮)।
নামিবিয়া : ২০ ওভারে ১৩৮/৬ (গ্রিন ৩০*, এরাসমাস ২১, ক্রাগার ১৮; বার্গার ২/২১)।
ফল : নামিবিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রুবেন ট্রাম্পেলমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন