বিপিএল ফাইনাল

শেষ মুহূর্তের সিদ্ধান্তে শিরোপা নিয়ে দুই অধিনায়কের ফটোশুট

স্পোর্টস রিপোর্টার

শেষ মুহূর্তের সিদ্ধান্তে শিরোপা নিয়ে দুই অধিনায়কের ফটোশুট
বিপিএল শিরোপার পাশে দুই অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও তামিম ইকবাল

ফাইনালের আগে ট্রফিসহ ফটোশুটে থাকবেন ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক। এটাই যেন অলিখিত নিয়ম। বিপিএলের আগের আসরগুলোতেও ছিল সেই ধারাবাহিকতা।

বিজ্ঞাপন

এবার তেমন কোনো আয়োজনই রাখেনি বিসিবি। বিষয়টি নিয়ে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সংবাদ সম্মেলনে ওঠে প্রশ্ন। তামিম খুব বেশি কিছু না বললেও যা বলেছেন, তাতে ফটোশুট না হওয়ায় হতে পারত বিতর্ক।

তবে তেমন কোনো সুযোগ না দিয়ে শেষ মুহূর্তের সিদ্ধান্তে টিম হোটেলে ফটোশুট করার সিদ্ধান্ত নেয় বিসিবি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফাইনালিস্ট দুদল ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের টিম হোটেল শেরাটনে ফটোশুট করেছে বিসিবি।


এর আগে গত পরশু সন্ধ্যায় ক্যাপ্টেনস ফটোশুট হবে কি না- সে প্রশ্নের উত্তর খুঁজতে বিসিবির বেশ কজন কর্মকর্তা ও পরিচালকের সঙ্গে যোগাযোগ করে আমার দেশ। তখন জানা যায়, ফটোশুট নিয়ে তেমন কোনো পরিকল্পনাই ছিল না বিসিবির।

সে সময় এক কর্মকর্তা আমার দেশকে জানান, ট্রফি ট্যুর হওয়ায় ফটোশুটের কোনো পরিকল্পনা করা হয়নি। তবে শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে করা হয়েছে ফটোশুট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: