বিলিয়ন ইউরো আয় করে রিয়ালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

বিলিয়ন ইউরো আয় করে রিয়ালের ইতিহাস

ফুটবল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে এক বিলিয়ন বা ১০০ কোটি ইউরোর বেশি আয় করার কৃতিত্ব দেখাল রিয়াল মাদ্রিদ। এমন তথ্য দিয়েছে আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট।

২০২৩-২৪ মৌসুমে ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো আয় করেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

তালিকার দুইয়ে আছে ম্যানসিটি। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৮০ কোটি ছয় লাখ ইউরো আয় করে তিনে অবস্থান করছে পিএসজি। তার পরের স্থানটি ম্যানইউর দখলে।

৭৭ কোটি ১০ লাখ ইউরো আয় করেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি। তালিকার সেরা পাঁচের শেষ ক্লাবটি বায়ার্ন মিউনিখ। ৭৬ কোটি ৫০ লাখ ইউরো আয় করেছে জার্মান বুন্দেসলিগার জায়ান্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...