নারী ক্রিকেট বিশ্বকাপ

পাকিস্তানের বিপক্ষে জিততে মেয়েদের দরকার ১৩০

পাকিস্তানের বিপক্ষে জিততে মেয়েদের দরকার ১৩০
বাংলাদেশের মেয়েদের উইকেট উদযাপন

পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে শুরুত আঘাত হানেন মারুফা আক্তার। শুরুর সেই ছন্দটা ইনিংসের শেষ পর্যন্ত ধরে রেখেছেন তার সতীর্থ বোলাররা। স্পিন জাদু দেখিয়েছেন স্বর্ণা আক্তার। তাই তো বাংলাদেশের দাপুটে বোলিংয়ে নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১২৯ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। জয়ের জন্য নিগার সুলতানা জ্যোতিদের দরকার ১৩০ রান।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। দলীয় স্কোরে ২২ রান যোগ করেন ক্যাপ্টেন ফাতিমা সানা। এছাড়া মুনিবা আলী ১৭, সিদরা নাওয়াজ ১৫ ও আলিয়া রিয়াজ ১৩ রান এনে দেন। আর ১৬* রানে অপরাজিত থেকে যান দিয়ানা বেগ।

বাংলাদেশের হয়ে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। দুটি করে উইকেট শিকার করেছেন মারুফা ও নাহিদা আক্তার।

কলম্বোতে টস হেরে মাঠে নেমে দারুণ বোলিং শুরু কর বাংলাদেশের মেয়েরা। মারুফা আক্তারের ঝড়ে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। চমক দেখিয়ে ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট নেন দেশের তারকা এ পেসার। সাজঘরে ফিরিয়ে দেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। দুজনে আউট হয়েছেন শূন্য রানে। তাতে দলীয় ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

তার আগে নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তানের নারী টিম।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১২৯/১০, ৩৮.৩ ওভার (রামিন ২৩,ফাতিমা ২২, মুনিবা ১৭, দিয়ানা ১৬* সিদরা ১৫ ও আলিয়া ১৩; স্বর্ণা ৩/৫, নাহিদা ২/১৯ ও মারুফা ২/৩১)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন