আরো তিন ফেডারেশনে নতুন কমিটি

আরচারির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভির

আরচারির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভির

রাজনৈতিক পালাবদলের পর পাল্টে যাচ্ছে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কমিটি। তারই ধারাবাহিকতায় এবার ভেঙে দেওয়া হলো বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটি। ড. মোখলেস উর রহমানকে সভাপতি ও তানভির আহমেদকে সাধারণ সম্পাদক করে সংশোধিত অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

আগের ঘোষিত অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক পদে ছিলেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তবে সংশোধিত অ্যাডহক কমিটিতে চপল রয়েছেন সদস্য পদে। জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ খবর নিশ্চিত করেছে এনএসসি।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন ও বাংলাদেশ উশু ফেডারেশনের নির্বাহী কমিটিও। লে. কর্নেল (অব.) এমএ লতিফ খানকে সভাপতি এবং এমএ কুদ্দুস খানকে সাধারণ সম্পাদক করে বক্সিং ফেডারেশন।

এ ছাড়া মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে সভাপতি ও দিলদার হোসেন দিলুকে সাধারণ সম্পাদক করে উশু ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন