বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে হেড-মার্শ

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে হেড-মার্শ

ভারত-শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী বছর। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পর্দা উঠতে যাওয়া এ বৈশ্বিক আসরে ওপেনিংয়ে কারা নামবেন, তা এখনই চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। সাফল্য না এলেও ওপেনিং জুটিতে কোনো পরিবর্তন আনবে না তারা। অস্ট্রেলিয়ার এই পরিকল্পনা জানিয়েছেন মিচেল মার্শ।

বিজ্ঞাপন

দলটির এ টি-টোয়েন্টি অধিনায়ক জানান, আগামী বিশ্বকাপ পর্যন্ত উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ট্রেভিস হেডের জায়গা পাকা। তার সঙ্গে ইনিংস ইনিংস ওপেন করতে নামবেন তিনি। এ নিয়ে অজি ক্যাপ্টেন বলেন, ‘আমি আর হেড ইনিংস শুরু করব।

আমরা দুজনে একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। আমাদের সম্পর্কও দারুণ। তাই আমরাই ইনিংস উদ্বোধন করব।’ মার্শ-হেড জুটি ইনিংস শুরু করলে অস্ট্রেলিয়া বাঁহাতি-ডানহাতি জুটির ফায়দাও লুটতে পারবে ইনিংসের শুরুতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন