উলভসের বিপক্ষে জয়

আর্সেনালের সঙ্গে ব্যবধান বাড়াল লিভারপুল

আর্সেনালের সঙ্গে ব্যবধান বাড়াল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে উলভসকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এর মাধ্যমে এক ম্যাচ পরই ইংল্যান্ডের শীর্ষ লিগে জয়ে ফিরল অলরেডরা। পাশাপাশি আর্সেনালের সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়িয়েছে শীর্ষে থাকা অলরেডরা।

শনিবার লেস্টারকে হারিয়ে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে আনে আর্সেনাল। ২৪ ঘণ্টার ব্যবধানে গানারদের সঙ্গে সে ব্যবধান সাতে নিয়ে শিরোপা জেতার সম্ভাবনা ভালোভাবেই টিকিয়ে রাখল লিভারপুল। ২৫ ম্যাচ শেষে আর্নে স্লটের দলের সংগ্রহ ৬০ পয়েন্ট। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল।

বিজ্ঞাপন

অ্যানফিল্ডে প্রথমার্ধেই দুই গোলের দেখা পায় লিভারপুল। ম্যাচের ১৫ তম মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যেটা ছিল কিছুটা অপ্রত্যাশিত। উলভসের ডি বক্সে দিয়াসকে ঠিকমতো পাস দিতে পারেননি মোহাম্মদ সালাহ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় দিয়াসের দিকে। বুক দিয়ে বল নিয়ন্ত্রণের চেষ্টা করেন কলম্বিয়ান ফরওয়ার্ড। সে সময় বল গড়িয়ে জালে জড়ায়।

৩৭ মিনিটে সফল স্পট কিক থেকে ব্যবধান বাড়ান সালাহ। তার আগে দিয়াসকে নিজেদের ডি বক্সে ফাউল করেন উলভসের গোলরক্ষক সা। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে নিজেদের স্বভাবজাত ফুটবল উপহার দিতে পারেনি স্বাগতিকরা। সেই সুযোগে তাদের চেপে ধরে উলভস। ৬৭ মিনিটে ব্যবধান কমায় তারা। যদিও ম্যাচে ফেরা হয়নি অতিথিদের। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন