কোপা দেল রে

ফাইনালে রিয়াল-বার্সা মহারণ

ফাইনালে রিয়াল-বার্সা মহারণ

এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে প্রথম লেগে আট গোলের থ্রিলারেও কেউ জয়ের দেখা পায়নি। না স্বাগতিক বার্সেলোনা না অতিথি অ্যাতলেতিকো মাদ্রিদ। এবার ফিরতি লেগে গোলই হলো মাত্র একটি। তাতেই বাজিমাৎ। হাসল কাতালানরা।

বিজ্ঞাপন

কেননা প্রথমার্ধে পাওয়া গোল ধরে রেখে জয় ছিনিয়ে নিয়েছে বার্সা। একমাত্র জয়সূচক গোলটি উপহার দিয়েছেন ফেররান তরেস। তাতেই ওয়ান্দা মেত্রোপলিতানোতে বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে অ্যাতলেতিকো মাদ্রিদ হেরেছে ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে নাম লিখেছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা।

আগামী ২৬ এপ্রিল শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়াল মাদ্রিদকে মোকাবিলা করবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথম স্প্যানিশ ফুটবল টুর্নামেন্টটির ফাইনালে মঞ্চস্থ হবে শ্বাসরুদ্ধকর এল ক্লাসিকো।

তার আগে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দেয় রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ৷ তবে এই লড়াইয়ে জেতেনি কেউ, ড্র হয়েছিল ৪-৪ গোলে৷

প্রথম লেগে সোসিয়েদাদের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট কেটেছে কোচ কার্লো আনচেলত্তির দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন