অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিকেএসপিতে খেলার সময় ম্যাসিভ হার্ট অ্যাটাক করা ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার পক্ষে তার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন।
নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যানজিওগ্রামের পর হার্টে একটি রিং পরানো হয়েছে।
তিনি আরও জানান, তামিমের সবশেষ অবস্থা বিসিবি নিয়মিত খোঁজ রাখছে। চিকিৎসার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি তামিমের স্বাস্থ্যগত সবশেষ পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে জানানো হবে বলেও জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

