দারুণ ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানের হাতের ব্যাট যেন হেসেই চলেছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আরো একটি সেঞ্চুরি হাঁকালেন এ তরুণ তুর্কি।
তারকা এ ওপেনার ৭৮ বলে খেলেছেন ১৪৩ রানের দুরন্ত এক ইনিংস। তার ৭৮ বলের ইনিংসে ছিল ১৩ বাউন্ডারি ও ১০ ছক্কার মার। তার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করে গেছেন বিহান মালহোত্রোও। ওয়ানডাউনে নামা এ ব্যাটারও আদায় করে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ১২১ বলে ১৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ১২৯ রানের দুর্বার এক ইনিংস।
ওরচেস্টারে চতুর্থ যুব ওয়ানডেতে দুজনের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৬৩ রানের বিশাল স্কোর গড়ে ভারত অনূর্ধ্ব-১৯ দল। সেবাস্তিয়ান মরগান শিকার করেছেন ৩ উইকেট। জ্যাক হোম পেয়েছেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-১৯ : ৩৬৩/৯, ৫০ ওভার (সূর্যবংশী ১৪৩, বিহান ১২৯; হোম ৪/৬৩ ও মরগান ৩/৫৪)। অসমাপ্ত
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

