আইপিএলে ফেরার ইঙ্গিত ডি ভিলিয়ার্সের

আইপিএলে ফেরার ইঙ্গিত ডি ভিলিয়ার্সের

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ক্রিকেট ছেড়েছেন আগেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পার্টও চুকিয়ে ফেলেছেন। তবে ক্রিকেট মাঠে ফেরার ইচ্ছা এখনো তার মাঝে জাগ্রত। এবার ভিন্ন ভূমিকায় আইপিএলে যুক্ত হতে চান প্রোটিয়া কিংবদন্তি। কোচ-মেন্টর কিংবা অন্য কোনো ভূমিকায় নিজেকে উপস্থাপন করতে চান ভিলিয়ার্স।

বিজ্ঞাপন

র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ভিন্ন ভূমিকায় ফিরতে চান ভিলিয়ার্স। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ফেরার বিষয়ে সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা আইএএনএসকে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন ‘৩৬০’ ডিগ্রি খ্যাত ব্যাটার। আইপিএলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও পুরো মৌসুম কাজ করাটা তার জন্য কঠিন বলেও জানান ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার বলেছেন, ‘ভিন্ন ভূমিকায় ভবিষ্যতে হয়তো আইপিএলে যুক্ত হব। কিন্তু পুরো মৌসুম দায়িত্ব পালন করাটা কঠিন, আমি মনে করি সে সময় পার করে এসেছি। তবে কখনো না করতে পারেন না। আমার হৃদয়ে সব সময় আরসিবি থাকবে। তাই আমার জন্য যদি তারা কোনো ভূমিকা (কোচ ও মেন্টর) আছে বলে মনে করে, যখন সময় আসবে আমি প্রস্তুত থাকব। আর অবশ্যই সেটা আরসিবি হবে।’

অবসর নেওয়ার আগে আইপিএলের অভিষেক আসর থেকেই খেলেছেন ডি ভিলিয়ার্স। ২০০৮ সালে শুরু হয় টুর্নামেন্টের প্রথম তিন আসর দিল্লি ক্যাপিটালসের পূর্ববর্তী নাম দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেন। ২০১১ সালে যোগ দেন আরসিবিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন