ক্রীড়া সাংবাদিক ইসামের মা আর নেই

ক্রীড়া সাংবাদিক ইসামের মা আর নেই

ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মো: ইসামের মা নাইলা বেগম সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিজ্ঞাপন

নায়লা বেগম দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি স্কুল শিক্ষিকা হিসেবে দীর্ঘ সময় নিয়োজিত ছিলেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরেই তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন