অতিরিক্ত সময়ের গোলে ফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ের গোলে ফাইনালে ইংল্যান্ড

২৮ বছর পর নারী ইউরোর সেমিফাইনালে উঠেছিল ইতালি। শেষ চারের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বেশিরভাগ সময় এগিয়েও ছিল তারা। এরপরও শেষ হাসি হাসতে পারেনি ইতালিয়ান মেয়েরা। তাদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে ইংলিশরা।

সুইজারল্যান্ডের স্তাদে দে জেনেভেতে বল দখলে আধিপত্য ছিল ইংল্যান্ডের। বেশকিছু সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ইতালির গোলরক্ষক লরু গুলিয়ানির দৃঢ়তার কারণে প্রথমার্ধে একাধিকবার হতাশ হতে হয় তাদের। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ইতালির স্বপ্নভঙ্গ করে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

ম্যাচের আয়ু আধাঘণ্টার কাটা পেরোতেই গোল হজম করে বসে ইংল্যান্ড। ৩৩ মিনিটে ইতালিকে এগিয়ে নেন বারবারা বোনানসিয়া। সে গোলের ওপর দাঁড়িয়ে প্রথমার্ধ এবং বিরতির পরের বাকি সময়ও পার করে দেয় আজ্জুরিরা। যোগ করা সময়ের প্রথম ৫ মিনিট শেষে স্কোরলাইন ছিল ১-০। তখন মনে হচ্ছিল ইতালির জন্য ফাইনালে উঠা কেবলমাত্র সময়ের ব্যবধান। ঠিক কখনই ইংল্যান্ডকে ম্যাচে ফেরান মিচেলে আগিয়েমাং।

১-১ সমতায় শেষ হয় যোগ করা সময়ের খেলা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে নিজেদের ভুলে একাধিক সুযোগ হাতছাড়া করে ইংল্যান্ড। অবশেষে ১১৯ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পায় তারা। ক্লো কেলির নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন গুলিয়ানি। ফিরতি বল পেয়ে জালে বল জড়াতে কোনো ভুল করেননি কেলি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন