সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা চলাকালে না ফেরার দেশে চলে গেছেন বিসিবি'র কর্মকর্তা মো. ইকরাম চৌধুরী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটরের দায়িত্ব ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ইকরামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকরাম চৌধুরী। শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঠলে পড়েন তিনি। বিসিবি খবরটি নিশ্চিত করে জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ইকরাম।
ক্রীড়া সংগঠক ইকরাম চৌধুরী ২০১৪ সালে বিসিবির নিরাপত্তা কমিটির সঙ্গে কাজ শুরু করেন। এবার ছেদ পড়ল তাতে। তার মৃত্যুতে শোকের ছায়ায় ঢেকে গেছে সিলেটের ক্রীড়াঙ্গন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

