লোভনীয় অর্থের হাতছানিতে গত ২ বছরে ইউরোপের শীর্ষ লিগগুলো ছেড়ে অনেক তারকা খেলোয়াড় সৌদি প্রো লিগে পাড়ি জমান। যেটা মাথা ব্যথার কারণ হয়ে উঠে ভুক্তভোগী ক্লাবগুলোর জন্য। এবার খেলোয়াড়দের সৌদি আরব যাত্রা ঠেকাতে অভিনব কৌশলের পথে হাঁটল বার্সেলোনা।
সম্প্রতি পেদ্রি গঞ্জালেসের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সা। নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত কাতালান পাড়ার ক্লাবটিতে থাকবেন এই তরুণ মিডফিল্ডার। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি পাউন্ড। অর্থ্যাৎ চুক্তি শেষ হওয়ার আগে পেদ্রিকে নিতে চাইলে নির্দিষ্ট ক্লাবকে এই অর্থ পরিশোধ করতে হবে।
যদিও সৌদি আরবের কোনো ক্লাবের জন্য পেদ্রিকে পেতে শুধু রিলিজ ক্লজের অর্থই একমাত্র চাবি হিসেবে কাজ করবে না। কারণ পেদ্রির সঙ্গে নতুন চুক্তিতে রিলিজ ক্লজের পাশাপাশি ‘অ্যান্টি সৌদি ক্লজ’ বা ‘সৌদি বিরোধী’ একটি ধারা যোগ করে দিয়েছে বার্সা।
এই ধারা অনুযায়ী, পেদ্রির সৌদি আরব যাত্রা ঠেকানোর ক্ষমতা থাকছে বার্সার হাতে। তাই চাইলেই এখন টাকার বস্তা ঢেলে পেদ্রিকে নিতে পারবে না মরুর দেশের কোনো ক্লাব। এজন্য বার্সার মতামত দরকার হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

