মঞ্চটা প্রথম দিনের শেষ সেশনেই তৈরি করে রেখেছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের প্রথম বলেই বাকি উইকেট হারাল সফরকারীরা। অর্থ্যাৎ ২২৭ রানেই শেষ হলো ক্রেইগ আরভিনদের প্রথম ইনিংস।
প্রথম দিনের প্রথম সেশনে ২ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলারদের ভুগিয়েছে সফরকারীরা। এই সেশনে কোনো উইকেট হারায়নি তারা। তবে শেষ সেশনে ৭ ব্যাটারকে হারিয়ে খাদের কিনারায় চলে যায় জিম্বাবুয়ে। মুজারাবানি ২ ও তাফাদজাওয়া তিগা ১৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। ৫৪ রান এনে দেন নিক ওয়েলস। তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়েন তারা। সমান ২১ রান আসে ব্রায়ান বেনেট ও বেন কারানের ব্যাট থেকে। দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল। বিনিময়ে ৬০ রান খরচ করেন এই স্পিনার। এছাড়া ২ উইকেট নেন নাইম হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২২৭/১০ (৯০.১ ওভার); উইলিয়ামস ৬৭, ওয়েলস ৫৪, বেনেট ২১, কারান ২১; তাইজুল ৬/৬০, নাইম ২/৪২
টস: জিম্বাবুয়ে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

