টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ

টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে নিয়েছেন জাকের আলী অনিক। টস জিতে শুরুতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। প্রতিপক্ষ আফগানদের শুরুতে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের।

বিজ্ঞাপন

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে বিশ্রামে। মোস্তাফিজের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। আফগানিস্তানও একাদশে একটি পরিবর্তন এনেছে। নুর আহমদ ছিটকে গেছেন দল থেকে। বাঁহাতি এ স্পিনারের বদলে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বশির আহমদ।

টানা দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে বাংলাদেশ। শারজাহতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। আজ টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো আফগানদের হোয়াইটওয়াশ করার দারুণ সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এ ম্যাচ জিতলে টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে প্রথম টানা চার ম্যাচ জিতবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মাদ নবি, আবদুল্লাহ আহমদজাই, বশির আহমদ, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...