আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। কিন্তু দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সফরটি এক বছর পিছিয়ে দিয়েছে। আগস্টে বাংলাদেশ সফরে না আসলেও একই সময়ে শ্রীলঙ্কা সফর করতে পারে ভারত। এমন খবর দিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার। সম্ভাব্য সেই সিরিজের বিষয়টি এখনো পড়ে আছে আলোচনার টেবিলে।
আগস্টে শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চায় ভারত। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছে বিসিসিআই। ভবিষ্যৎ সূচি পরিকল্পনা (এফটিপি) অনুসারে আগস্টে বাংলাদেশ সফরে সমানসংখ্যক ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের।
এর আগে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিসিআই জানায়, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজ খেলতে চায় তারা। তবে কী কারণে পেছানো হলো সফর? বিজ্ঞপ্তিতে এ বিষয়টি অবশ্য পরিষ্কার করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

