বড় হারে সিরিজ শুরু পাকিস্তানের

বড় হারে সিরিজ শুরু পাকিস্তানের

বিজ্ঞাপন

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান। তাতে কুড়ি ওভারের প্রথম ম্যাচে কিউইদের কাছে পাত্তা পেল না সফরকারী দল। ম্যান ইন ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। জ্যাকব ডাফি, কাইল জেমিসনদের বোলিং তোপে পড়ে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। কার্যত তখনই একরকম হার নিশ্চিত হয় সালমান আলি আগাদের।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.১ ওভারে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে ২৯ বলে ৪৪ রান করেন টিম সেইফার্ট। ২৯ রানে অপরাজিত থাকেন ফিন অ্যালেন। ১৭ বল খেলেন এই ওপেনার। তার সঙ্গে ১৮ রানে অপরাজিত ছিলেন টিম রবিনসন। ব্ল্যাক ক্যাপসদের পতন হওয়া একমাত্র উইকেটটা নেন আবরার আহমেদ।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। ৩০ বল খেলেন তিনি। ১৮ রান আসে অধিনায়ক সালমানের ব্যাট থেকে। এছাড়া জাহানদাদের অবদান ১৭ রান। বাকিদের কেউই দশকের ঘরে পৌঁছাতে পারেননি। অতিথিদের অল্পতেই গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন ডাফি। ১৪ রানে ৪ উইকেট নেন এই পেসার। কাইল জেমিসনের শিকার তিনটি। এজন্য ৮ রান খরচ করেন জেমিসন। এছাড়া ২৭ রানে ২ উইকেট নেন ইশ সোধি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৯১/১০ (১৮.৪ ওভার); খুশদিল ৩২, সালমান ১৮, জাহানদাদ ১৭; ডাফি ৪/১৪, জেমিসন ৩/৮

নিজিল্যান্ড: ৯২/১ (১০.১ ওভার); সেইফার্ট ৪৪, অ্যালেন ২৯, রবিনসন ১৮; আবরার ১/১৫

ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন