উইকেট দিয়ে ফিরলেন মিরাজ

উইকেট দিয়ে ফিরলেন মিরাজ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকার জন্য নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের। এমন সমীকরণে ব্যাট করতে নেমে দলীয় ৬৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয় ব্যাটার হিসেবে সাজঘরের পথ ধরেন মেহেদি হাসান মিরাজ। রীতিমতো উইকেট বিলিয়ে দিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার। উইল ও রার্কের করা ইনিংসের ১২তম ওভারের শেষ বলটি তুলে মারতে গিয়ে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন মিরাজ। ১৪ বলে ১৩ রান করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশকে ভালো সুচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে ৪৫ রান করেন তারা। নবম ওভারে মাইকেল ব্রেসওয়েলের বলে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন তানজিদ। প্যাভিলিয়নের পথ ধরার আগে ২৪ বলে সমান রান করেন এই ওপেনার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন