দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসটা ভালো হয়নি পাকিস্তানের। ড্যান পিটারসন ও করবিন বশের বোলিং তোপে ২১১ রানে অলআউট হয়েছে এশিয়ার দলটি।
টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় ৫৪ রানেই শান মাসুদ, সাইম আইয়ুব, বাবর আজম ও সৌদ শাকিলের উইকেট হারায় তারা। মাসুদ করেন ১৭ রান। শাকিল ও সাইমের ব্যাট থেকে আসে সমান ১৪ রান। বাবর করেন ৪ রান।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে প্রতিরোধ গড়েন কামরান গোলাম। দুজনের সুবাদে স্কোরবোর্ডে যোগ হয় ৮১ রান। ফিফটির পর ব্যক্তিগত ৫৪ রানে কামরান ফিরে গেলে এই জুটি ভাঙে। অল্প কিছুক্ষণের মধ্যে রিজওয়ানও বিদায় নেন। তার আগে ২৭ রান করেন তিনি।
দলের হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন সালমান আলি আঘা ও আমির জামালরা। এই দুজন করেন যথাক্রমে ১৮ ও ২৮ রান। ৬১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন পিটারসন। বশের শিকার ৪ উইকেট। ৬৩ রান খরচ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

