মেনস এফআইএইচ প্রো লিগ হকিতে জয়ের দেখা পেয়েছে বেলজিয়াম। গত শুক্রবার রাতে অ্যান্টওয়ার্পের উইলরিজক্সে প্লেইনে তারা ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। এ জয়ে ১৫ ম্যাচে ৮ জয়, ৪ হারে ২৮ পয়েন্টের পুঁজি নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম।
বিজ্ঞাপন
২০২৬ এফআইএইচ বিশ্বকাপে জায়গা করে নেওয়া বেলজিয়ামকে ম্যাচের ১৩ মিনিটের মধ্যে এগিয়ে দেন রোমান ডুবেকোট। ৭ মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সান্ডার রবি হেনড্রিক্স।
৪২ মিনিটে বেলজিয়ামকে তৃতীয় গোল উপহার দেন ভিক্টোর নিকি ওয়েগনেজ। লড়াইয়ের ৪৮ মিনিটে ইংলিশদের একটি গোল শোধ করেন জ্যাকব পায়টন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

