‘মুশফিকদের শূন্যস্থান পূরণে সময় লাগবে’

‘মুশফিকদের শূন্যস্থান পূরণে সময় লাগবে’

স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। এ সিরিজে হারের পেছনে ব্যাটসম্যান ও পেসারদের ব্যর্থতাকে দায়ী করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গতকাল শ্রীলঙ্কা সংবাদমাধ্যমকে তিনি জানান, সিনিয়র ক্রিকেটার সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহরা অবসরে চলে যাওয়ায় দলে যে শূন্যস্থান তৈরি হয়েছে, সেটি পূরণ করতে সময় লাগবে।

লিপু বলেন, ‘আমাদের অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই চলে গেছেন। সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিককে আমরা সম্প্রতি হারিয়েছি। তাই মাঝখানে যে শূন্যস্থানটা তৈরি হয়েছে, আমার মনে হয় এটা পূরণ হতে একটু সময় লাগবে।’

বিজ্ঞাপন

বর্তমানে অভিজ্ঞ শান্ত ও মিরাজ ভালো পারফরম্যান্স করতে পারেননি। লিটন দাসও আস্থার প্রতিদান দিতে পারছেন না। লিটনের পাশে দাঁড়ালেন লিপু। তিনি জানান, ‘লিটন দাসের ইস্যুতে আসলে আমরা একটা ব্যাখ্যা দিয়েছিলাম সিলেকশন মিটিংয়ে। এবার কোনো দলভুক্ত হলেন। এটা ছিল একটা দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট খেলেছি। আগে আমাদের একেকটি দলের সঙ্গে খেলতে হবে.'

'তার ফিরে আসার প্রস্তুতির জন্য একটা সময় ছিল। আমি বলছিলাম যে, মুশফিক-মাহমুদউল্লাহরা সরে যাওয়ায় মাঝখানে বিশাল একটা ঘাটতি হয়েছে। লিটন দাসের প্রতি প্রত্যাশা ছিল। টেস্ট দলে থাকা এবং টি-টোয়েন্টির অধিনায়ক হওয়ায় আমরা বিবেচনায় রেখেছিলাম যে, এটা কামব্যাকের ম্যাচ হতে পারে। লিটনকে ঘিরেই আমরা দল সাজিয়েছিলাম। আস্থা রেখেছিলাম। প্রতিদান না পেলে আমাদের প্রসেস নিয়েও কথা উঠতে পারে যে, আমরা আকাঙ্ক্ষিত ফলাফল পাইনি।’- যোগ করেন লিপু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন