দিনের দ্বিতীয় বলে শান্ত আউট, ফিরলেন মিরাজও

দিনের দ্বিতীয় বলে শান্ত আউট, ফিরলেন মিরাজও

চতুর্থ দিনের শুরুতেই ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত। আজ কোনো রানই যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। দিনের দ্বিতীয় বলেই ফিরে গেছেন। তার পরে ১১ রান নিয়ে ফিরে গেছেন মেহেদি হাসান মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ দিনে ৬ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জাকের আলী অনিক ২৬ রান নিয়ে লড়াই করে যাচ্ছেন। এখন ১৩০ রানে এগিয়ে দেশের ক্রিকেটাররা। ফাইফারের দেখা পেয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মজারবানি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে ১১টায়। প্রথম সেশনের খেলা হবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত। দুপুর ১টা থেকে দুপুর ১টা ৪০ পর্যন্ত মধ্যাহ্নভোজন বিরতি। দ্বিতীয় সেশনের খেলা হবে দুপুর ১টা ৪০ থেকে বেলা ৩টা ৪০ পর্যন্ত। বেলা ৩টা ৪০ থেকে বিকাল ৪টা পর্যন্ত হবে চা বিরতি। বিকাল ৪টা থেকে ৫টা ৪৫ পর্যন্ত চলবে তৃতীয় দিনের খেলা।

তার আগে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান তোলে স্বাগতিক দল। ৬০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সঙ্গে ব্যাট করতে নামবেন জাকের আলী অনিক। আগের দিন ২১ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় সফরকারী দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন