নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ স্থগিত

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ স্থগিত

নেপালে জেন-জিদের আন্দোলনে সহিংস পরিস্থিতির কারণে নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ম্যাচ স্থগিতের জন্য তারা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

নেপালে জেন-জিদের আন্দোলনে সহিংস পরিস্থিতির কারণে নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ স্থগিতঘোষণা করা হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) এক বিবৃতিতে ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করে। ম্যাচ বাতিলের জন্য তারা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।যাচ বাতিলের জন্য তারা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সারা কাঠমান্ডু জুড়ে ছাত্র-জনতার সঙ্গে আইন শৃংখলাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলমান। যে কারণে বাংলাদেশ দলের শেষ অনুশীলনপর্বও বাতিল করা হয়। সন্ধায় জরুরী সভায় বসে সরকার ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। সেখানে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজ নিজ দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ও নেপাল দলের কোচ ও খেলোয়াড়রা। যদিও তার আগে থেকেই মিলছিল কাঠমান্ডুর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে হাজার হাজার ছাত্র-জনতার জড়ো হওয়ার খবর। একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল তখন।

বাংলাদেশ দলের জন্য দশরথ রঙ্গশালায় অনুশীলনের সময় নির্ধারিত ছিল বেলা তিনটায়। টিম মিটিং সেড়ে দুপুর সোয়া দুইটায় সকল ফুটবলার প্রস্তুতি নিয়ে নেমে এসেছিলেন হোটেল ক্রাউন ইম্পেরিয়ালের লবিতে। প্রস্তুত ছিল তাদের বহনকারী বাস। তবে বাসে ওঠার আগ মুহূর্তে নেপাল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, হোটেল থেকে বের হওয়া নিরাপদ নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন