আরো একটি দুর্দান্ত জয়। আরো একটু এগিয়ে যাওয়া। ছন্দময় ফুটবলের পসরা সাজিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর দারুণ এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লড়াইয়ে আরো একটু এগিয়ে গেল দ্য রেড শিবির। লিগের পয়েন্ট তালিকার এখনকার অবস্থান বলছে, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কোচ আর্নে স্লটের শিষ্যদের শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র। আর সেটা সত্যি হলে লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড ২০তম শিরোপা জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে লিভারপুল।
বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে স্বাগতিকরা জিতেছে দমিনিক সবোসলাই ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে। পয়েন্ট টেবিলের রাজত্ব দখলে রাখা দলটির হয়ে ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন দুজনে। শিরোপা জয়ের দৌড়ে তাদের মূল প্রতিপক্ষ আর্সেনাল ফের পয়েন্ট খোয়ানোয় এরই মধ্যে পরিষ্কার ১৩ পয়েন্টে লিড নিয়ে ফেলেছে কোচ স্লটের ক্লাব। আগের ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে হারের পর এবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে হোঁচট খেয়েছে গানাররা। গোলশূন্য ড্র করেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।
নিউক্যাসলের বিপক্ষে দল জিতলেও ডাগআউটে অনুপস্থিত ছিলেন আর্নে স্লট। এভারটন ম্যাচে ঝামেলা করায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকায় এ ডাচ কোচ দর্শক হয়ে বসে ছিলেন গ্যালারিতে। ডাগআউটে কোচ না থাকলেও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি লিভারপুলের। লিগে টানা ২৪ ম্যাচ ধরে অজেয় লিভারপুলের সংগ্রহ করেছে ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলা আর্সেনালের পুঁজি ৫৪ পয়েন্ট।

ডাগআউটে কোচ না থাকলেও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি লিভারপুলের। লিগে টানা ২৪ ম্যাচ ধরে অজেয় লিভারপুলের সংগ্রহ করেছে ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলা আর্সেনালের পুঁজি ৫৪ পয়েন্ট।ডাগআউটে কোচ না থাকলেও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি লিভারপুলের। লিগে টানা ২৪ ম্যাচ ধরে অজেয় লিভারপুলের সংগ্রহ করেছে ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলা আর্সেনালের পুঁজি ৫৪ পয়েন্ট।
লড়াই শেষে দলের ফুটবলারদের স্তুতি গেয়েছেন লিভারপুল কোচ স্লট, ‘ফুটবলাররা মাথা ঠাণ্ডা রেখে তাদের যা করার দরকার সেটি করেছে। আমাদের বিপক্ষে খেলা কতটা কঠিন কাজ, সেটি আমরা যতটা সম্ভব প্রতিপক্ষকে বুঝিয়ে দিই। এরপর স্বাভাবিকভাবেই আমাদের মান পার্থক্য গড়ে দেয়।’
নিজেদের আগের ম্যাচে ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। ইতিহাদে কোচ পেপ গার্দিওলার শিষ্যদের বিপক্ষে এ জয় মানসিকভাবে মাঠের লড়াইয়ে এগিয়ে রেখেছিল দ্য রেড শিবিরকে। এ নিয়ে স্লট বলেন, ‘ম্যানসিটিকে হারানোর পর সবাই খুব ইতিবাচক ও চনমনে হয়ে গেছে। সবার আত্মবিশ্বাস বেড়েছে। যারা কিছু অর্জন করতে চায়, তারা পরের ম্যাচটিও জেতার উপায় পেয়ে যায়।’
নটিংহ্যাম ম্যাচ ড্র করার পর প্রত্যাবর্তনের গল্পই লিখতে চান কোচ আর্তেতা, ‘আজকে আমরা ২ পয়েন্ট খোয়ালাম। খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে।’
ইনজুরি কাটিয়ে ফিরেই টটেনহ্যামের বিপক্ষে ম্যানসিটিকে জয় এনে দিয়েছেন আর্লিং হ্যালান্ড। ম্যাচের ১২ মিনিটেই গোলের দেখা পান নরওয়ের এই তারকা। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে টানা চারবারের চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে নিজেদের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ইপসউইচকে ৩-২ গোলে ধরাশায়ী করেছে ম্যানইউ।
একনজরে ফল
লিভারপুল ২-০ নিউক্যাসল
নটিংহ্যাম ০-০ আর্সেনাল
টটেনহ্যাম ০-১ ম্যানসিটি
ম্যানইউ ৩-২ ইপসউইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন