ইসরাইলি হামলায় প্রাণ ঝরল ফিলিস্তিনের পেলের

ইসরাইলি হামলায় প্রাণ ঝরল ফিলিস্তিনের পেলের

ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের কিংবদন্তি ফুটবলার সুলেইমান আল-ওবেইদ। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সাবেক এ ফরোয়ার্ড ‘ফিলিস্তিনের পেলে’ নামে বেশি পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

সেই ৪১ বছরের এ তারকা গত বুধবার মানবিক সহায়তার আশায় দাঁড়িয়ে ছিলেন গাজা উপত্যকার রাফাহ অঞ্চলে। সেখানেই সরাসরি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন খেলোয়াড়, কোচ, রেফারি, প্রশাসক ও বোর্ড কর্মকর্তারাও।

আল-ওবেইদের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে ফুটবল দুনিয়া। এ নিয়ে ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তি এরিক ক্যান্টনা সামাজিক মাধ্যমে জানতে চেয়েছেন, ‘আর কত দূর এই গণহত্যা চলতে থাকবে?’ সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে নিজের সমর্থনও জানিয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন