সাফ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে অর্পিতা দাস অ্যান্ড কোং।
বাংলাদেশের হয়ে নেপালের ডেডলক ভাঙেন থুইনুইয়ে মারমা। দ্বিতীয় গোলটি করেন সৌরভী আকন্দ প্রীতি।
চার দলের টুর্নামেন্টে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুবার খেলছে। প্রথম পর্বে ভারত, নেপাল ও ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে নেপালের বিপক্ষে ৩-০ ও ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অর্পিতা দাসরা। কিন্তু ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় নারী দল। তবে এবার দ্বিতীয় পর্বে হাতে থাকা বাকি তিন ম্যাচেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ নারী দলের।
আজ নেপালের বিপক্ষে জয় তুলে নেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। এ পর্যন্ত একমাত্র অনূর্ধ্ব-১৭ ছাড়া সিনিয়র দল থেকে শুরু করে বয়সভিত্তিক সাফের সব শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার ভুটানে অনূর্ধ্ব-১৭ সাফে শিরোপার খরা ঘুচাতে চায় নারী দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

