রিয়ালে মদরিচ যুগের অবসান

রিয়ালে মদরিচ যুগের অবসান

একটি যুগের অবসান। একটি বর্ণিল অধ্যায়ের সফল সমাপ্তি। রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন লুকা মদরিচ। কিন্তু কপাল মন্দ বলতে হয়! শেষটা রাঙিয়ে নিতে পারলেন না ক্রোয়েশিয়ার এই তারকা।

বিজ্ঞাপন

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে সান্তিয়াগো বার্নাব্যু শিবির। ম্যাচে প্রিয় ক্লাবের হয়ে কিছুই করতে পারলেন না। শিরোপা স্বাদ নিতে পারলেন না বিদায় বেলায়। তবে রিয়ালে মদরিচের ১৩ বছরের ক্যারিয়ার নানা কীর্তিতে সমৃদ্ধ। ৫৯৭ ম্যাচ খেলে জিতেছেন ২৮টি ট্রফি!


মাদ্রিদের জায়ান্ট ক্লাবটিকে ৬টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা উপহার দিয়েছেন মদরিচ। স্প্যানিশ লা লিগার শিরোপা উপহার দিয়েছেন চারটি। সঙ্গে স্পেনের প্রায় সব ধরনের ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন।

ট্রফি জয়ের বিচারে রিয়ালের অন্যতম সফল খেলোয়াড় মদরিচ। সাবেক সতীর্থ ও বর্তমান রিয়াল কোচ জাবি আলনসো তাই বললেন, ‘খুব দুঃখজনকভাবে সব শেষ হল। কিন্তু মদরিচ ফুটবলের কিংবদন্তি। রিয়াল মাদ্রিদ সারা জীবন তাকে স্মরণ করবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন