রোনালদোর লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ

রোনালদোর লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ

তার বয়স ৪০ হয়ে গেছে। তবে এখনো ফুরিয়ে যাননি। সেটি গত নেশনস লিগে প্রমাণও দিয়েছে এই ফুটবলার। বলছিলাম, ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই। তার এখন চোখ ২০২৬ বিশ্বকাপের দিকে। জীবনের ষষ্ঠ বিশ্বকাপ খেলার জন্য পরিকল্পনামাফিক এগোচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। এজন্য ক্লাব বিশ্বকাপ খেলার চেয়ে বিশ্রামে থাকাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন রোনালদো।

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করার পর এমনটাই জানান এই ফুটবল কিংবদন্তি। তার যে লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ খেলা, সেটি আর বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। আল নাসর ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই না করলেও রোনালদো খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এই ফুটবল মহাতারকা বলেছেন, ‘বিশ্বকাপে খেলার কিছু প্রস্তাব আমার ছিল। কিন্তু আমি মনে করি, খেলাটা ঠিক হবে না। কারণ আমি ভালোভাবে বিশ্রাম থাকতে চাই। ভালো প্রস্তুত নিতে চাই। কেননা এই মৌসুম অনেক দীর্ঘ হবে। যেহেতু বছর শেষে এটা বিশ্বকাপের মৌসুম।’

তিনি আরো বলেন, ‘আমি শুধু যে আল নাসরের জন্যই নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত হতে চাই। এ কারণেই কোনো কিছু না শোনে আমি গত নেশনস লিগের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

স্পেনের বিপক্ষে নেশনস লিগের ফাইনালে পর্তুগালের হয়ে গোল করেছেন রোনালাদো। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে টাইব্রেকারে জিতে ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। এবার ষষ্ঠ বিশ্বকাপকে পাখির চোখ করেছেন রোনালাদো। তার সামনে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার হাতছানি। এরই মধ্যে তার গোল সংখ্যা ৯৩২ হয়ে গেছে। ক্লাবের হবে ৭৯৪ আর পর্তুগালের হয়ে ১৩৮ গোল করেন রোনালাদো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন