এশিয়া কাপে ওয়াসিমের ফেভারিট ভারত

এশিয়া কাপে ওয়াসিমের ফেভারিট ভারত

এশিয়া কাপ কড়া নাড়ছে দরজায়। শুরু হয়ে গেছে ক্ষণগণনা, চারদিকে কথার লড়াই। পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম ভারত-পাকিস্তান ম্যাচে ভারতকেই এগিয়ে রাখলেন। মহাদেশীয় এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

তিনি বলেন, ‘যদিও ভারতীয়রা দেশপ্রেমিক হয়ে থাকে এবং জিততে চায়, একই বিষয় পাকিস্তানি সমর্থকদের জন্যও প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে ভারত তুলনামূলক ভালো ফর্মে আছে এবং তারা ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে।’

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়ের মাঠেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। সেটা ছিল ওয়ানডে ম্যাচ। তার আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচেও ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। ১২০ রানও তাড়া করতে পারেনি তারা।

এরও আগে ২০২৩ সালে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচেও বাবর-রিজওয়ানরা হেরেছিল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলিদের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। আইসিসির প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে রেকর্ড সমৃদ্ধ ভারতের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন