এশিয়ান গেমস হকি বাছাই

শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান গেমস হকির বাছাইপর্বে জয়ের ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছিল তারা। কিন্তু আজ পরের ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হারল বাংলাদেশ। আগামী সোমবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’র টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা।

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার শুরুতেই গোল হজম করে বসে বাংলাদেশ। ৬ মিনিটে গোল পায় লঙ্কানরা। তবে ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোলে করে দলকে ১-১ সমতায় ফেরান আশরাফুল ইসলাম। অবশ্য দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় শ্রীলঙ্কা। ১৬ মিনিটে গোল করে আবারও এগিয়ে যায় তারা। বাংলাদেশ দুটি পেনাল্টি কর্নার পেলেও গোল পাননি আশরাফুলরা।

বিজ্ঞাপন

চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুদলের তুমুল লড়াই হয়েছে। তবে এক গোল দেওয়ার আগেই হতাশায় পুড়ে বাংলাদেশ দল। ৪৯ মিনিটে তৃতীয় গোল হজম করে তারা। এরপর আমিরুল ইসলাম একটি গোল করলেও হার এড়াতে পারেনি দল। চলমান বাছাই পর্বে দুই গ্রুপে বিভক্ত হয়ে ৯টি দল খেলছে। এর মধ্যে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। ‎এ পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...