চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩২১ রান। এমন বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে ইনিংসের শুরুতেই চাপে পড়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।
দলীয় ৮ রানে উইল ও রার্কের বলে ম্যাট হেনরির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌদ শাকিল। তার আগে ১৯ বলে মাত্র ৬ রান করেন এই ওপেনার।
বিজ্ঞাপন
কিছুক্ষণ পর আবারও ধাক্কা খায় পাকিস্তান। এ যাত্রায় ৩ রান করা রিজওয়ানকে ফেরান রার্ক। তাতেই দলীয় ২২ রানে ২ উইকেটের দলে পরিণত হয় পাকিস্তান। এই রিপোর্ট লেখার সময় ১২ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে ম্যান ইন গ্রিনদের সংগ্রহ ৩৩ রান। এই পরিসংখ্যানই বলে দেয়, রান রেটে কতটা পিছিয়ে পড়েছে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

