শিরোনাম পড়ে চমকে উঠতে হবে। তবে বাস্তবতা হলো, এশিয়া কাপে ওমান দলে সুযোগ পেয়েছেন মুহাম্মদ ইমরান নামের এক বোলার, যার চুল থেকে শুরু করে হাঁটাচলার স্টাইল, লম্বা রানআপ, ডেলিভারি ‘স্ট্রাইড’ কিংবা উইকেট উদযাপনÑসবই পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতারের মতো।
৩৫ বছর বয়সি এই বোলার ক্যারিয়ারে এখন পর্যন্ত এই একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডেতে উইকেট পাননি।
বিজ্ঞাপন
ওমান এবারই প্রথম এশিয়া কাপে খেলছে। তাদের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ইমরানদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, ১২ সেপ্টেম্বর দুবাইয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

