অবশেষে জয়ে ফিরল আর্সেনাল

অবশেষে জয়ে ফিরল আর্সেনাল

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগে জয়হীন ছিল আর্সেনাল। তাতে শিরোপা লড়াই থেকে বেশ পিছিয়ে পড়ে তারা। অবশেষে জয়ের ধারায় ফিরল গানাররা। নিজেদের সবশেষ ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

টানা তিন ম্যাচ পর জয়ে ফিরল আর্সেনাল। ওয়েস্টহামের কাছে হারার পর নটিংহাম ফরেস্ট ও ইউনাইটেডের সঙ্গে ড্র করে লন্ডনের প্রতিনিধিরা। চেলসিকে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল। দুইয়ে থাকা দলটির সংগ্রহ ৫৮ পয়েন্ট। চূড়ায় অবস্থান করা রেডদের সংগ্রহ ৭০ পয়েন্ট।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে জয়সূচক গোলটির দেখা পায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের কর্নারে হেডে জালের ঠিকানা খুঁজে নেন মিকেল মেরিনো। এই লিড ধরে রেখে ম্যাচের বাকি সময় পার করে দেয় মিকেল আর্তেতার শিষ্যরা।

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। কিং পাওয়ার স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে একটি করে গোল করেন রাসমুস হয়লুন্দ, গার্নাচো ও ব্রুনো ফার্নান্দেজ। ৩৭ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ম্যানচেস্টারের ক্লাবটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন