ক্লাব বিশ্বকাপের নকআউটে উঠল যারা

ক্লাব বিশ্বকাপের নকআউটে উঠল যারা

টানা ১১ দিনের লড়াইয়ের পর শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। এই লড়াই শেষে বাদ পড়েছে ১৬ দল। বাকি ১৬ দল রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে। দলগুলোকে নিয়ে শনিবার (২৮ জুন) রাত থেকে শুরু হবে শেষ আটে যাওয়ার লড়াই।

নকআউটের প্রথম ম্যাচে বোতাফোগোর বিপক্ষে মাঠে নামবে পালমেইরাস। শেষ ষোলতে জায়গা করে নেওয়া বাকি দলগুলো হলো বেনফিকা, চেলসি, পিএসজি, ইন্টার মিয়ামি, ফ্ল্যামেঙ্গা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, ফ্লুমিনেন্স, ম্যানচেস্টার সিটি, আল হিলাল, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড ও মন্টেরি।

বিজ্ঞাপন

নকআউটে জুভেন্টাসকে পেয়েছে রিয়াল। পিএসজির বিপক্ষে খেলবে মেসির মিয়ামি। বায়ার্নের প্রতিপক্ষ ফ্ল্যামেঙ্গা। আল হিলালের প্রতিপক্ষ ম্যানসিটি। চেলসি খেলবে বেনফিকার বিপক্ষে।

একনজরে ক্লাব বিশ্বকাপের নকআউটের লাইনআপ:

২৮ জুন: পালমেইরাস-বোতাফোগো

২৯ জুন: বেনফিকা-চেলসি

২৯ জুন: পিএসজি-ইন্টার মিয়ামি

৩০ জুন: ফ্ল্যামেঙ্গা-বায়ার্ন মিউনিখ

১ জুলাই: ইন্টার মিলান-ফ্লুমিনেন্স

১ জুলাই: ম্যানচেস্টার সিটি-আল হিলাল

২ জুলাই: রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস

২ জুলাই: বরুশিয়া ডর্টমুন্ড-মন্টেরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন