২০২৪ সালে নিউজিল্যান্ডকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিয়েছেন সোফি ডিভাইন। সেই সুখস্মৃতির এক বছর না যেতেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন দেশটির নারী ক্রিকেট দলের অধিনায়ক। ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। একদিনের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছেদ করলেও দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে যাবেন ডিভাইন। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না। অবসরের ঘোষণা প্রসঙ্গে সোফি ডিভাইন বলেন, ‘সরে যাওয়ার জন্য এটাকেই সঠিক সময় মনে হয়েছে। সমাধান খোঁজার ক্ষেত্রে এনজেডসির পূর্ণ সমর্থন আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি, কারণ এর অর্থ আমি এখনো হোয়াইট ফার্নসদের হয়ে কিছু দিতে পারব। এটা সবার জানা দরকার আমি সরে যাওয়ার আগে এই দলটাকে সবকিছু উজাড় করে দিতে চাইছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

