না ফেরার দেশে আফগান আম্পায়ার শিনওয়ারি

না ফেরার দেশে আফগান আম্পায়ার শিনওয়ারি

না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। এক বিবৃতিতে শিনওয়ারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শিনওয়ারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। আম্পায়ার হিসেবে বেশ পরিচিতি আছে তার। আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারে ৩৪ ওয়ানডের পাশাপাশি ২৬টি টি-টোয়েন্টি ম্যাচের দায়িত্ব পালন করেছেন শিনওয়ারি। ঘরোয়া আম্পারিংয়েও নিয়মিত মুখ ছিলেন তিনি। ৩১টি প্রথম শ্রেণী, ৫১টি লিস্ট ‘এ’ এবং ৯৬টি কুড়ি ওভারের ম্যাচ পরিচালনা করেছেন শিনওয়ারি।

বিজ্ঞাপন

শিনওয়ারির মৃত্যুতে শোক প্রকাশ করেছে আফনিস্তান ক্রিকেট বোর্ড। শোক বার্তায় সংস্থাটি লিখেছে, ‘আফগান ক্রিকেটের একজন নিবেদিত প্রাণ ছিলেন বিসমিল্লাহ জান শিনওয়ারি। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। বোর্ড তার আত্মার মাগফিরাত কামনা করছে। সেই সঙ্গে তার পরিবারের ও কাছের মানুষরা যেন এই কঠিন সময়ে ধৈর্য ধরতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করছে। শিনওয়ারি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন