সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু ১১টায়

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু ১১টায়

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হবে ১১টায়। রাতে বৃষ্টি হওয়ায় মাঠের আউটফিল্ড ভেজা ছিল। এ কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ দিনের খেলা শুরু হবে ১১টায়। প্রথম সেশনের খেলা হবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত। দুপুর ১টা থেকে দুপুর ১টা ৪০ পর্যন্ত মধ্যাহ্নভোজন বিরতি। দ্বিতীয় সেশনের খেলা হবে দুপুর ১টা ৪০ থেকে বেলা ৩টা ৪০ পর্যন্ত। বেলা ৩টা ৪০ থেকে বিকাল ৪টা পর্যন্ত হবে চা বিরতি। বিকাল ৪টা থেকে ৫টা ৪৫ পর্যন্ত চলবে তৃতীয় দিনের খেলা।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান তোলেছে স্বাগতিক দল। ৬০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সঙ্গে ব্যাট করতে নামবেন জাকের আলী অনিক। ২১ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এক উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় সফরকারী দল।
সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৯১/১০ (৬১ ওভার); মমিনুল ৫৬, শান্ত ৪০, জাকের ২৮, হাসান ১৯, জয় ১৪; মাদাকাদজা ৩/২১, মাজারাবানি ৩/৫০।

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৭৩/১০ (৮০.২ ওভার); উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২, রানা ৩/৭৪

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯৪/৪ (৫৭ ওভার); শান্ত ৬০*, মমিনুল ৪৭, জাকের ২১*, জয় ৩৩; মুজারাবানি ৩/৫১

*তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১১২ রানে এগিয়ে।


Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন