শুরুর ধাক্কার পর শান্ত-মমিনুলের প্রতিরোধ

শুরুর ধাক্কার পর শান্ত-মমিনুলের প্রতিরোধ

সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩২ রানের মধ্যে সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয়কে হারায় স্বাগতিকরা। শুরুতেই দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক সৌরভ।

বিজ্ঞাপন

টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩১ রান তোলে বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে ভিক্টর নাইয়োভির বলে ব্রায়ান বেনেটের হাতে সাদমান ক্যাচ দিলে এই জুটি ভাঙে। সঙ্গী হারিয়ে জয়ও ক্রিজে টিকতে পারেননি। নাইয়োচির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার। তার আগে ১৪ রান করেন জয়।

এরপর আর কোনো বিপদ হতে দেননি শান্ত ও মমিনুল। তৃতীয় উইকেটে ৫৩ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুজন। ৮৪ রানে দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ৩০ রানে অপরাজিত আছেন স্বাগতিক অধিনায়ক শান্ত। অপরপ্রান্তে ২১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন মমিনুল। প্রথম ইনিংসে চার বোলার ব্যবহার করেছে জিম্বাবুয়ে। নাইয়োচি ছাড়া বাকি তিনজন হলেন এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও মাধেভেরে। জয় ও সাদমানকে ফেরানোর পথে ৩৫ রান খরচ করেছেন নাইয়োচি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন