আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন আইইউবি

স্পোর্টস রিপোর্টার

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন আইইউবি

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। গত মঙ্গলবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার তারা শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে ৩-২ সেটে হারিয়ে এই জয় অর্জন করে। প্রতিযোগিতায় মহিলা এককে এলিট গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রামহিম বম লিয়ন।

বিজ্ঞাপন

গত ১৬-১৭ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল উর্মি গ্রুপের স্পোর্টস অ্যাপারেল ব্যান্ড তুরাগ অ্যাক্টিভ এবং পাওয়ার্ড বাই স্পন্সর ছিল ল্যাবএইড গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং। দেশসেরা ৩০টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

mpu

প্রতিযোগিতায় পুরুষ দলগত চ্যাম্পিয়ান আইইউবি দলের খেলোয়াড়রা ছিলেন রামহিমলিয়ান বম, রিফাত মাহমুদ সাব্বির, মোহাম্মদ জুবাইর খান প্রিতম, তালুকদার মোঃ আব্দুল্লাহ এবং মোঃ তালহা। ঢাবি’র পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুহতাসিন আহমেদ হৃদয়, সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চামা।

পুরুষ দলগততে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে ৩য় স্থান অর্জন করেছে ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পুরুষ এককে প্লেট পবে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। প্লেটে আমিরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইউবি)কে হারিয়ে ৩য় স্থান হবার গৌরব অর্জন করছে ইউল্যাব ইউনিভার্সিটি।

bom

প্রতিযোগিতায় মহিলা এককে এলিট গ্রুপে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ। মৌ ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নওরীন সুলতানা মাহিকে ৩-১ সেটে পরাজিত করে। ঢাবির ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী আইইউবির ইম্পা খাতুনকে ৩-০ সেটে পরাজিত করে ৩য় স্থান অর্জন করেছে।

মহিলা এককে প্লেট পর্বে এআইইউবি এর মার্শিয়া মাহিদ ৩-২ সেটের ব্যাবধানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাদিয়া ইসলাম জুথিকে পরাজিত করে ১ম হবার গৌরব অর্জন করছে। প্লেট পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির সানজিদা আহমেদ একই বিশ্ববিদ্যালয়ের তাসমিয়া হুদাকে ৩-০ সেটে পরাজিত করে ৩য় হয়েছে।

ulu

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এবং বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অবঃ) বদরুল আমিন ফাইনাল পর্বের ম্যাচগুলো উপভোগ করেন এবং পুরুষ্কার বিতরণী করেন। টেবিল টেনিস খেলোয়াড়দের প্রান্তবন্ত উপস্থিতির ভূয়সী প্রসংসা করে তিনি ভবিষ্যতে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অন্যান্য আয়োজনের সাথে দেশসেরা স্পোর্টস অ্যাপারেলস ব্র্যান্ড তুরাগ অ্যাক্টিভের থাকার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এই ইভেন্টের থিংট্যাঙ্ক ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট।

অনুষ্ঠানে সকল বিজয়ীদের সামনে ৬ষ্ঠ ইসলামিক সলেডরাটি গেমসে মিশ্রদ্বৌতে রৌপ্যজয়ী বাংলাদেশ জাতীয় টেবিল দলের জাভেদ আগমেদ এবং খই খই সাই মারামার হাতে ফেডারেশনের পূর্বঘোষিত ১ লাখ টাকা করে ২ লাখ টাকার বিশেষ সম্মানার চেক তুলে দেওয়া হয়। এ সময় সলেডেটরি গেমসের বাংলাদেশ দলের সোনাম সুলতানা সোমা, মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম এবং দলের ম্যানেজার ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য মোঃ কাজী আসিফ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: