আর্জেন্টিনার কাছে বড় হার

দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে বড় হারের কারণে চাকরি হারাবেন দরিভাল জুনিয়র, বিষয়টা একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। এই কোচকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে সিবিএফ লিখেছে, 'দরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে নেই। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে তার আগামী দিনের পথচলার জন্য সফলতা কামনা করা হচ্ছে। এখন থেকে তার বদলি খুঁজে নেওয়ার কাজ শুরু হবে।'

গত বছরের জানুয়ারিতে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব পান দরিভাল। তার অধীনে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ১৪টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে হেরেছে পাঁচটিতে। দলটির জালে বল ঢুকেছে ১৪ বার। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে আগে কখনও এতো ম্যাচ হার কিংবা এতো গোল হজম করেনি ব্রাজিল। সবশেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হেরে যায় তারা।

ইতোমধ্যে দরিভালের বিকল্প ভেবে রেখেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে চাচ্ছে তারা। এই ইতালিয়ান কোচকে না পেলে প্ল্যান 'বি'তে হোর্হে জেসুসকে রেখেছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন