নিষেধাজ্ঞামুক্ত ফকিরেরপুল

নিষেধাজ্ঞামুক্ত ফকিরেরপুল

অবশেষে ফিফা থেকে নিষেধাজ্ঞামুক্ত হল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। গতকাল ফিফা থেকে ফকিরেরপুলের নিষেধাজ্ঞা মুক্তি সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উজবেকিস্তানের এক ফুটবলার পারিশ্রমিক না পাওয়ায় ফিফার কাছে অভিযোগ করেছিলেন। এর প্রেক্ষিতে ফকিরেরপুলকে দলবদলে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। জরিমানার অর্থ পরিশোধ করে এখন নতুন মৌসুমে দলবদল করতে আর কোন বাধা নেই মতিঝিল পাড়ার ক্লাবটির। ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী জানান, ‘আমাদের দলবদলে এখন আর কোনো বাঁধা নেই। ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাফুফে এবং আমাদের ক্লাব কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানাই সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’ উজবেক ফুটবলারের পাওনা ছিল সর্বসাকুল্যে ২৫ লাখ টাকা। সেই টাকা পরিশোধ করতে গলদঘর্ম হতে হয়েছে ক্লাব কর্তাদের। ১৪ আগস্ট প্রিমিয়ার ফুটবল লিগে দলবদলের শেষ দিন। মাত্র এক সপ্তাহ সময় থাকলেও আসন্ন মৌসুমে খেলার ব্যাপারে পুর্ণ আশাবাদী ফকিরেরপুল ক্লাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন