১০ ওভারের আগেই সাজঘরে পাকিস্তানের দুই ওপেনার

১০ ওভারের আগেই সাজঘরে পাকিস্তানের দুই ওপেনার

আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বিপক্ষে দেখেশুনেই খেলছিলেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও ইমাম উল হক। কিন্তু ১০ ওভারের আগেই তাদের হারিয়েছে ম্যান ইন গ্রিনরা।

দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা সে ওভারের দ্বিতীয় বলে লোকেশ রাহুলের গ্লাভস বন্দী হন বাবর। প্যাভিলিয়নে হাঁটার আগে ৫ বাউন্ডারিতে ২৬ বলে ২৩ রান করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

বিজ্ঞাপন

সঙ্গী হারিয়ে ক্রিজে টিকে থাকতে পারেননি ইমাম। রান আউটের ফাঁদে পড়ে তার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন এই ওপেনার। ১০ রান আসে ইমামের ব্যাট থেকে। এজন্য ২৬ বল খেলেন তিনি। স্ট্রাইকরেট ৩৮.৪৬। ইমামের এমন ব্যাটিং পাওয়ারপ্লেতে পাকিস্তানের রান বাড়ানোর পথে প্রধান বাধা ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন